আমুদরিয়া নিউজ: দীর্ঘদিন বেহাল থাকার পর ফের সংস্কারের পথে ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাস। বৃহস্পতিবার ফুলবাড়িতে রাস্তা সংস্কারের কাজের সূচনা অনুষ্ঠানে টোলগেট নিয়ে অবস্থান স্পষ্ট করেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর দাবি, ফুলবাড়ি-ঘোষপুকুর টোলগেট অবৈধ নয়; এটি এসজেডিএ পরিচালিত সরকারি টোল ব্যবস্থা।
একইসঙ্গে টোল আদায়ের নামে কোনওরকম জুলুম বা অনৈতিক টাকা আদায় বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করেন মন্ত্রী। প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে বাইপাস সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে। রাস্তা সংস্কার হলে দূরপাল্লার যানবাহনের চলাচল সহজ হওয়ার পাশাপাশি শহরের যানজটও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
Total Views:
0