১৫০ বছরের ইতিহাসে নতুন ছোঁয়া, সংস্কার হচ্ছে চন্দননগরের ফরাসি রেজিস্ট্রি ভবন

আমুদরিয়া নিউজ: ফরাসি আমলের স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা চন্দননগরের ঐতিহাসিক স্থাপত্য এবার ফিরে পাচ্ছে নতুন রূপ। রাণিঘাটের প্রায় ১৫০ বছরের পুরনো ফরাসি রেজিস্ট্রি ভবনের সংস্কারকাজ শুরু হয়েছে। ১৮৭৫ সালে তৈরি এই ভবনটি ২০১৭ সালে হেরিটেজ ভবনের স্বীকৃতি পায়।

ঐতিহাসিক স্থাপত্যের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখেই সংস্কারের কাজ করা হচ্ছে। এই উদ্যোগের সূচনাকে ঘিরে গঙ্গার পাড়ের চন্দননগর স্ট্র্যান্ডেও ছিল বিশেষ আয়োজন। আলোয় সাজানো হয় এলাকা, উপস্থিত ছিলেন ফরাসি ও ভারতীয় প্রতিনিধিরা।

শুধু ভবন সংরক্ষণ নয়, চন্দননগরের ফরাসি ঐতিহ্যকে সামনে রেখে ভবিষ্যতে বার্ষিক ‘ফরাসি উৎসব’ আয়োজনের প্রস্তাবও এসেছে। ফলে ইতিহাস সংরক্ষণের পাশাপাশি চন্দননগরের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যও রয়েছে।

সময়ের স্রোত পেরিয়ে দাঁড়িয়ে থাকা এই ভবনের সংস্কার তাই বাংলার ইতিহাসে ফরাসি অধ্যায়ের স্মৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরারও এক গুরুত্বপূর্ণ উদ্যোগ।

Total Views: 2
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *