ভূপেন হাজারিকার স্মৃতিধন্য কলকাতার বাড়ি সংরক্ষণের উদ্যোগ

আমুদরিয়া নিউজ: ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে তাঁর কলকাতার স্মৃতিধন্য বাড়িকে ঘিরে বড় উদ্যোগ অসম সরকারের। টালিগঞ্জের ৭৭বি, গল্ফ ক্লাব রোডের বাড়িটি কিনে সেটিকে হেরিটেজ সম্পত্তি হিসেবে সংরক্ষণ ও গড়ে তোলার প্রস্তাব দিয়েছে অসম সরকার।

এই বিষয়ে ৪ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাড়িটি কেনার প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। অসম সরকারের একটি প্রতিনিধিদলও ৬ সেপ্টেম্বর বাড়িটি পরিদর্শন করে সংরক্ষণের সম্ভাবনা খতিয়ে দেখে।

পঞ্চাশের দশকের মাঝামাঝি কলকাতায় এসে এই বাড়িতে ভাড়াটে হিসেবে থাকতে শুরু করেছিলেন ভূপেন হাজারিকা। ১৯৮১ সালে বাড়িটি তিনি কিনে নেন। দীর্ঘ সময় কলকাতায় থাকার পর্বে এই ঠিকানার সঙ্গে তাঁর বহু সৃষ্টির স্মৃতি জড়িয়ে রয়েছে।

জন্মশতবর্ষের আবহে সেই স্মৃতিকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতেই বাড়িটিকে সংরক্ষণের উদ্যোগ। একইসঙ্গে এই বাড়ি হয়ে উঠতে পারে অসম ও পশ্চিমবঙ্গের দীর্ঘ সাংস্কৃতিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ স্মারক।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *