আমুদরিয়া নিউজ: প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন সময়ে পাওয়া উপহার ও স্মারক সামগ্রীর অষ্টম ই-নিলাম আজ থেকে শুরু হয়েছে। মোট ১,৪৯৮টি সামগ্রী এই নিলামে রাখা হয়েছে। তালিকায় দেশের বিভিন্ন প্রান্তের শিল্প, কারুশিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের নিদর্শন রয়েছে।
এবারের নিলামে ৫০টি সামগ্রীকে বিশেষ ‘হিরো অবজেক্ট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কর্ণাটকের রুপোর রামমূর্তির স্মারকের প্রাথমিক মূল্য ১৩.৫০ লক্ষ টাকা। নিলাম থেকে পাওয়া অর্থ ‘নমামি গঙ্গে’ কর্মসূচিতে ব্যবহার করা হবে বলে সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে।
Total Views:
0