আমুদরিয়া নিউজ: দেশজুড়ে আজ থেকে শুরু হল ‘স্বচ্ছতা হি সেবা ২০২৬’ অভিযান। চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। এবারের মূল বার্তা—‘স্বচ্ছতায় অংশগ্রহণ, স্বচ্ছ ভারত, বিকশিত ভারত’। পরিচ্ছন্নতা কর্মসূচির পাশাপাশি জনসাধারণের অংশগ্রহণ, যুবসমাজকে যুক্ত করা, বর্জ্য ব্যবস্থাপনা এবং ‘Waste-to-Wealth’ উদ্যোগে গুরুত্ব দেওয়া হচ্ছে।
১ অক্টোবর দেশজুড়ে ‘এক দিন, এক ঘণ্টা, একসঙ্গে’ কর্মসূচিতে বিশেষ স্বেচ্ছাশ্রম ও পরিচ্ছন্নতা অভিযান হবে। পর্যটনস্থল ও জনবহুল এলাকাতেও বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি নেওয়া হবে।
Total Views:
0