বাংলায় জাহাজ নির্মাণ শিল্পে বড় সম্ভাবনা, বললেন রাজনাথ সিং

আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ নির্মাণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কথা বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কলকাতায় সাংবাদিক বৈঠকে তিনি জানান, ভারতে প্রতিরক্ষা উৎপাদন গত কয়েক বছরে প্রায় চারগুণ বেড়ে ₹১.৮০ লক্ষ কোটি হয়েছে এবং বর্তমানে ১০০টিরও বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করছে ভারত।

রাজনাথ সিংয়ের বক্তব্য, বাংলার শিল্প পরিকাঠামো ও জাহাজ নির্মাণের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাজ্যকে এই ক্ষেত্রে আরও এগিয়ে নেওয়া সম্ভব। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় নতুন জাহাজ নির্মাণ পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও উঠে এসেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *