আমুদরিয়া নিউজ: নদিয়ার তেহট্টে দলীয় কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বুধবার কর্মিসভা শেষে বেরোনোর সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ওঠে। বিক্ষোভকারীরা কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগানও দেন।
মহুয়া মৈত্রের অভিযোগ, বিক্ষোভকারীদের মধ্যে বিজেপির স্থানীয় নেতারাও ছিলেন এবং পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়।
Total Views:
0