CBFC-র নতুন বোর্ডে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

আমুদরিয়া নিউজ: বাংলা সিনেমায় দীর্ঘ কয়েক দশকের অভিনয় ও প্রযোজনার অভিজ্ঞতা এবার নতুন দায়িত্বে কাজে লাগাতে চলেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বা CBFC-র পুনর্গঠিত ১৮ সদস্যের বোর্ডে জায়গা পেয়েছেন তিনি।

১৬ সেপ্টেম্বর নতুন বোর্ডের তালিকা প্রকাশ করা হয়। তিন বছরের জন্য অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বোর্ড দায়িত্বে থাকবে। প্রসেনজিৎ ছাড়াও বোর্ডে রয়েছেন মনোজ যোশী, সুনীল শেট্টি, প্রীতি জিন্টা, পঙ্কজ ত্রিপাঠী, রূপালী গঙ্গোপাধ্যায়, পল্লবী যোশী, পরিচালক প্রিয়দর্শন-সহ চলচ্চিত্র ও সংস্কৃতি জগতের একাধিক পরিচিত মুখ।

Total Views: 1
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *