আমুদরিয়া নিউজ: বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালকে জরুরি বিদ্যুৎ সহায়তা দিচ্ছে ভারত। ১৩ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন প্রায় ১৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
সব ঠিক থাকলে, মুজফ্ফরপুর-ঢলকেবার ৪০০ কেভি এবং টনকপুর-মহেন্দ্রনগর ১৩২ কেভি সঞ্চালন লাইনের মাধ্যমে সর্বোচ্চ ৬৫৪ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পেতে পারে নেপাল। প্রাকৃতিক দুর্যোগে দেশটির একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সহায়তা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। ভারতের এই পদক্ষেপে নেপালের বিদ্যুৎ ঘাটতি সামাল দেওয়ার পাশাপাশি দুই দেশের জ্বালানি সহযোগিতাও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।
Total Views:
0