এশিয়ান গেমসের প্রস্তুতিতে অ্যানিমেশ কুজুরের জোড়া জয়

আমুদরিয়া নিউজ: আসন্ন এশিয়ান গেমসের আগে ফর্মে রয়েছেন ভারতের তরুণ স্প্রিন্টার অ্যানিমেশ কুজুর। দিল্লিতে ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজের ফাইনালে তিনি ১০০ মিটার ও ২০০ মিটার—দুই ইভেন্টেই জয় পান। ১০০ মিটারে তাঁর সময় ১০.২১ সেকেন্ড, আর ২০০ মিটারে ২০.৫৯ সেকেন্ড।

এবারের এশিয়ান গেমসে ১০০ মিটার, ২০০ মিটার ও রিলেতে ভারতের হয়ে নামবেন কুজুর। ১০০ মিটারে তাঁর ব্যক্তিগত সেরা সময় ১০.১৪ সেকেন্ড এবং ২০০ মিটারে তাঁর জাতীয় রেকর্ড ২০.৩২ সেকেন্ড।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *