আজকের আবহাওয়া আপডেট ১৫/০৯/২০২৬

আমুদরিয়া নিউজ: বর্ষার বিদায়বেলায়ও বাংলার আকাশ যেন মনস্থির করতে পারছে না। কখনও মেঘের ঘনঘটা, আবার কখনও রোদের মিঠে হাসি—দিনভর এমনই বদলে যেতে পারে আবহাওয়ার মেজাজ। কোথাও বৃষ্টি, কোথাও বজ্রগর্ভ মেঘ, আবার কোথাও আর্দ্রতার অস্বস্তি—উত্তর থেকে দক্ষিণ, আবহাওয়ার ছবিটা বেশ বৈচিত্র্যময়।

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আকাশ মূলত মেঘলা থাকতে পারে। বৃষ্টির ফাঁকে ভ্যাপসা গরমও কিছুটা অস্বস্তি বাড়াতে পারে। উপকূলবর্তী এলাকায় সমুদ্রও কিছুটা উত্তাল থাকতে পারে। আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা থাকছে- হাওড়া ও হুগলির সর্বনিন্ম তাপমাত্রা ৩৩° এবং সর্বচ্চ ৩৪° সেলসিয়াস, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সর্বনিন্ম তাপমাত্রা ৩১° এবং সর্বচ্চ ৩৩° সেলসিয়াস, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সর্বনিন্ম তাপমাত্রা ৩২° এবং সর্বচ্চ ৩৪° সেলসিয়াস, বাঁকুড়ার ২৮° – ৩২° সেলসিয়াস, পুরুলিয়া-র ২৯° – ৩১° সেলসিয়াস, পূর্ব ও পশ্চিম বর্ধমানের ৩১° – ৩৩° সেলসিয়াস, বীরভূম ও মুর্শিদাবাদের ৩০° – ৩২° সেলসিয়াস, নদীয়ার ৩২° – ৩৩° সেলসিয়াসের কাছাকাছি।

উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টির দাপট তুলনামূলক বেশি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়াও বইতে পারে। বিশেষ করে পাহাড় ও ডুয়ার্সে বৃষ্টির জেরে আরও সতর্ক থাকার পরামর্শ রয়েছে। আজ উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় তাপমাত্রা থাকছে- দার্জিলিং-এর সর্বনিন্ম তাপমাত্রা ১৬° সেলসিয়াস  এবং সর্বচ্চ ১৯° সেলসিয়াস, কালিম্পং-এর সর্বনিন্ম তাপমাত্রা ২০°  এবং সর্বচ্চ ২৩° সেলসিয়াস, জলপাইগুড়ির সর্বনিন্ম তাপমাত্রা ৩০° এবং সর্বচ্চ ৩১° সেলসিয়াস, আলিপুরদুয়ার ও কোচবিহারের সর্বনিন্ম তাপমাত্রা ২৯°  এবং সর্বচ্চ ৩১° সেলসিয়াস, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সর্বনিন্ম তাপমাত্রা ৩০° এবং সর্বচ্চ ৩২° সেলসিয়াস বলে জানা গেছে।

সব মিলিয়ে, বর্ষা বিদায়ের আগে বাংলার আকাশে এখনও মেঘ-বৃষ্টির শেষ অধ্যায় বাকি। দক্ষিণে মেঘের আনাগোনা, আর উত্তরে বৃষ্টির বাড়তি দাপট—সব মিলিয়ে আজও বদলে বদলে যাবে বাংলার আকাশের মেজাজ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *