দ্রুত গলছে হিমালয়: ঝুঁকিতে ভারতের অর্থনীতি ও পরিবেশ

আমুদরিয়া নিউজ: হিমালয়ের হিমবাহগুলো আগের দশকের তুলনায় বর্তমানে ৬৫% দ্রুত হারে গলছে, যা দক্ষিণ এশিয়ার পরিবেশ ও অর্থনীতির জন্য বড় বিপদ ডেকে আনছে। সম্প্রতি নেপাল ও তিব্বতে হিমবাহ ধসে সৃষ্ট বন্যায় ১,৩০০-রও বেশি মানুষের মৃত্যু এবং ব্যাপক ক্ষয়ক্ষতি এই সংকটকে আরও স্পষ্ট করেছে।

গবেষণায় দেখা গেছে, হিমালয়-কারাকোরাম অঞ্চলের প্রায় ৪০,০০০ হিমবাহের মধ্যে মাত্র ২১টির ওপর নিয়মিত নজরদারি চালানো হয়। এই বিশাল মনিটরিং ঘাটতির কারণে বাড়ছে বিপদ। হিমবাহ গলে তৈরি হওয়া হ্রদগুলো দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে। ভারত সরকার ইতিমধ্যে দেশের পার্বত্য অঞ্চলের ৫৬টি হিমবাহ হ্রদকে “অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ” হিসেবে চিহ্নিত করেছে। পাহাড়ি এলাকার এই বিপর্যয় ভারতের জলবিদ্যুৎ প্রকল্প, কৃষি এবং সামগ্রিক অর্থনৈতিক ভিত্তিকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *