আমুদরিয়া নিউজ: ফ্রান্সের একটি জাদুঘর থেকে ইমপ্রেশনিস্ট চিত্রশিল্পী পিয়ের-অগাস্ট রেনোয়াঁর লাখ লাখ ইউরো মূল্যের চিত্রকর্ম চুরির ঘটনা ইউরোপের জাদুঘরগুলোর নিরাপত্তা সংকটকে আবারও সামনে এনেছে। ইউরোপোল সতর্ক করেছে যে, ইউরোপজুড়ে জাদুঘরে চুরির ঘটনা দিন দিন আরও দুঃসাহসিক ও সহিংস হয়ে উঠছে।
গত বছর প্যারিসের বিখ্যাত লুভর মিউজিয়াম থেকে ৮ কোটি ৮০ লাখ ইউরোর গয়না চুরির পর থেকেই বিশ্বজুড়ে অপরাধী চক্রগুলো উৎসাহিত হয়েছে। বিখ্যাত আর্ট ডিটেকটিভ আর্থার ব্র্যান্ডের মতে, লুভর চুরির ঘটনা দেখে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দেশে ‘কপিক্যাট’ বা অনুকরণমূলক চুরির প্রবণতা বাড়ছে।স্পেন, অস্ট্রিয়া ও ইতালির পর এবার রেনোঁয়া মিউজিয়ামের বেড়া কেটে মাত্র ৫ মিনিটে এই চুরি সংঘটিত হয়। মূল্যবান ধাতু ও রত্নপাথরের পাশাপাশি নামী চিত্রকর্ম এখন চোরদের মূল টার্গেটে পরিণত হওয়ায় ইউরোপের প্রতিটি জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা এখন চরম উদ্বেগের মুখে।