আমুদরিয়া নিউজ: ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে বিধানসভা উপনির্বাচন। তার আগে দুই আসনে প্রার্থী দেওয়া নিয়ে বামফ্রন্টে এখনও মতপার্থক্য রয়েছে। রেজিনগর আসন নিয়ে সিপিএম ও আরএসপির মধ্যে মূল টানাপড়েন, দু’পক্ষই আসনটি দাবি করছে। নন্দীগ্রামে সিপিআই প্রার্থী দেওয়ার দাবি জানালেও সেখানে সমঝোতার সম্ভাবনা রয়েছে। রেজিনগরের জট কাটাতে আজ ফের বৈঠকে বসতে চলেছে বাম নেতৃত্ব।
Total Views:
0