আমুদরিয়া নিউজ: পুজোর মুখে পূর্ব বর্ধমানের শ্রীরামপুরে শতাধিক তাঁতির কাছ থেকে বিপুল পরিমাণ শাড়ি ও তাঁতের কাপড় কিনল সরকারি সংস্থা ‘তন্তুজ’। গুণগত মান যাচাই করে সরাসরি তাঁতিদের কাছ থেকে এই কেনাকাটায় খুশি স্থানীয় শিল্পীরা। তবে তাঁতিদের দাবি, সরকারি সহায়তা ও কাপড়ের দাম বাড়ানো হোক। তাঁতশিল্পকে চাঙ্গা করতে আগামী দিনে আরও উদ্যোগের আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদার।
Total Views:
0