আমুদরিয়া নিউজ: সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রাক্তন প্রেমিকার পেছনে খরচ করা বিপুল পরিমাণ অর্থ আর ফেরত পাবেন না এক সিঙ্গাপুরের ব্যবসায়ী। সিঙ্গাপুর হাইকোর্ট চন্দর আগরওয়াল নামে এক লজিস্টিক কোম্পানির সিইও-র দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, চন্দর তাঁর প্রাক্তন প্রেমিকা ফেলিসিয়া লি-র পেছনে ক্রেডিট কার্ড বিল, বিলাসবহুল বিদেশ ভ্রমণ এবং ফেংশুই মাস্টারের ফি বাবদ প্রায় ৪,৬৮,০০০ সিঙ্গাপুরি ডলার (৩,৬৯,২০০ মার্কিন ডলার) খরচ করেছিলেন।
সম্পর্ক ভাঙার পর চন্দর দাবি করেন যে এগুলো সুদবিহীন ঋণ ছিল। তবে বিচারপতি লি সিউ কিন জানান, কোনো লিখিত প্রমাণ ছাড়াই চন্দর ভালোবেসে এই বিপুল অর্থ “স্বেচ্ছায় উপহার” হিসেবে দিয়েছিলেন। সম্পর্ক তিতো হওয়ায় তিনি ক্ষোভ থেকে অর্থ পুনরুদ্ধারের এই চেষ্টা করেন।
Total Views:
0