আমুদরিয়া নিউজ: সঙ্গীর নাক ডাকার কারণে রাতে কি আপনার ঘুম ভেঙে যায়? আপাতদৃষ্টিতে এটিকে সাধারণ সমস্যা মনে হলেও, বিশেষজ্ঞদের মতে এটি আপনার স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। যুক্তরাজ্যের এক সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৭৫ শতাংশ মানুষ তাঁদের সঙ্গীর নাক ডাকার কারণে অনিদ্রায় ভোগেন।
চিকিৎসকদের মতে, ঘুমের ব্যাঘাত ঘটলে মস্তিষ্কের তথ্য সংরক্ষণের প্রক্রিয়া ব্যাহত হয়। ফলে পরদিন সকালে মাথাধরা, ক্লান্তি এবং মনোযোগের অভাব দেখা দেয়, যা অনেকটা ‘হ্যাংওভার’-এর মতো অনুভূতি তৈরি করে। দীর্ঘস্থায়ী অনিদ্রা মানুষের মেজাজ খিটখিটে করে এবং সম্পর্কে দূরত্ব বাড়ায়। তবে লাইফস্টাইল পরিবর্তন, ওজন কমানো বা চিকিৎসকের পরামর্শে মাউথগার্ড ব্যবহার করে এই সমস্যা দূর করা সম্ভব। আর সমস্যাটি যদি ‘স্লিপ অ্যাপনিয়া’ হয়, তবে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন।
Total Views:
0