আমুদরিয়া নিউজ: আসন্ন মিডটার্ম বা মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা জিতলে প্রত্যেক মার্কিন নাগরিককে ৫,০০০ ডলার দেওয়ার নজিরবিহীন এক আর্থিক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডলাসের দলীয় কনভেনশনে তাঁর এই ‘ট্রাম্প ডিভিডেন্ড’ দেওয়ার চমকপ্রদ প্রতিশ্রুতির পর থেকেই বিশ্ব রাজনীতিতে প্রশ্ন উঠছে— এটি কি আসলে হারের আতঙ্ক ও রাজনৈতিক আতঙ্কের লক্ষণ?
বিশ্লেষকদের মতে, বর্তমানে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে এবং ইরান যুদ্ধ ও জ্বালানির ক্রমবর্ধমান দামের কারণে সাধারণ মানুষের অসন্তোষ বাড়ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করতে হঠাৎ এমন এক ঘোষণা করলেন, যার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা বাজেট কীভাবে আসবে তা হোয়াইট হাউস স্পষ্ট করতে পারেনি। তবে এই কৌশল কি আদৌ ভোটারদের মন গলাতে পারবে, নাকি আইনি জটিলতা বাড়াবে, সেটাই এখন বড় প্রশ্ন।
Total Views:
0