তেলের দাম বৃদ্ধিতে ফের চাপে ভারতীয় টাকা

আমুদরিয়া নিউজ: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় ফের চাপের মুখে ভারতীয় টাকা। পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ভারতের মতো তেল আমদানিনির্ভর দেশের অর্থনীতিতে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার বাজারেও।

ডলারের তুলনায় টাকার মূল্য আরও দুর্বল হওয়ায় আমদানি খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে অপরিশোধিত তেলের দাম দীর্ঘদিন বেশি থাকলে জ্বালানির পাশাপাশি পরিবহণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখছে রিজার্ভ ব্যাঙ্ক।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *