আমুদরিয়া নিউজ: দিল্লিতে ব্রিকস সম্মেলনের আগেই রাজনৈতিক বাকবিতণ্ডা। কংগ্রেস নেতা পি চিদম্বরম প্রশ্ন তুলেছেন, গত কয়েকটি ব্রিকস সম্মেলন থেকে ভারত বাস্তবে কতটা লাভবান হয়েছে। তাঁর দাবি, সাম্প্রতিক বৈঠকগুলিতে ভারতের জন্য তেমন কোনও স্পষ্ট সুবিধা দেখা যায়নি।
চিদম্বরমের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। দলের নেতা নলিন কোহলি বলেন, আন্তর্জাতিক কূটনীতিকে শুধু ‘কী পেলাম’ বা ‘কী দিলাম’-এর হিসাব দিয়ে বিচার করা যায় না। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন।
ভারতের সভাপতিত্বে এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শক্তি ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা। ফলে সম্মেলন থেকে ভারতের জন্য কী বাস্তব ফল আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক ও কূটনৈতিক মহলের।
Total Views:
0