আমুদরিয়া নিউজ: তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বুধবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে আপত্তি জানাতেই তাঁর এই সাক্ষাৎ বলে সূত্রের খবর।
কাকলির অভিযোগ, ওই পোস্টে তাঁকে অপমান করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে অভিযোগ জানান তিনি। এর আগেও তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়েছিলেন কাকলি। কুণাল ঘোষের ওই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জল্পনা। যদিও ঠিক কোন পোস্টকে কেন্দ্র করে কাকলির অভিযোগ, তা এখনও স্পষ্ট নয়।
Total Views:
0