উত্তমকুমারের জন্মশতবর্ষে প্রকাশিত ‘সবার উপরে উত্তম’-এর দ্বিতীয় খণ্ড

আমুদরিয়া নিউজ: উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে ‘সবার উপরে উত্তম’ গ্রন্থের দ্বিতীয় খণ্ড প্রকাশ করল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। বুধবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বইটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক কল্লোল পাল। উপস্থিত ছিলেন মহানায়কের পুত্রবধূ সুমনা চট্টোপাধ্যায় ও মহুয়া চট্টোপাধ্যায়।

ভারত, বাংলাদেশ-সহ ছয় দেশের লেখকদের লেখা নিয়ে সাজানো হয়েছে বইটি। রয়েছে ৫০টি নতুন লেখা, দুষ্প্রাপ্য ছবি, পোস্টার এবং উত্তমকুমারের নিজের হাতে লেখা চিঠি। বইটির ভূমিকায় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মহানায়কের অভিনয়জীবন ও শিল্পীসত্তার কথা তুলে ধরেছেন।

বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে প্রশংসা করেছেন মহানায়কের পরিবারের সদস্যরা। জন্মশতবর্ষে উত্তমকুমারকে নিয়ে এমন প্রকাশনা বাঙালি চলচ্চিত্রপ্রেমীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *