আমুদরিয়া নিউজ: ১১ সেপ্টেম্বর মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত তৃণমূলের প্রস্তাবিত প্রতিবাদ মিছিলের অনুমতি দিল না পুলিশ। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। তবে মিছিলের অনুমতি না দিলেও জগন্নাথদেবের স্নানপিড়ি ময়দানে সমাবেশ করার অনুমতি দিয়েছে আদালত।
এই কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা। এদিকে সমাবেশের আগে দলীয় নেতা-কর্মীদের ধরপাকড় নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল। পাল্টা কটাক্ষ করেছে বিজেপিও। ফলে ১১ সেপ্টেম্বরের কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
Total Views:
0