আমুদরিয়া নিউজ: শিক্ষক দিবসের বিশেষ মিড-ডে মিলকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে নিগ্রহের ঘটনায় শুরু হল তদন্ত। বুধবার স্কুলে গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন জেলা বিদ্যালয় পরিদর্শক সুজিত সরকার। পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে শিক্ষা দফতর।
মঙ্গলবার স্কুলে বিশেষ মেনুতে ভাত ও মাংসের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, খাবার নিয়ে কয়েক জন দশম শ্রেণির পড়ুয়ার সঙ্গে প্রধান শিক্ষক ধর্মুচাঁদ বারুইয়ের বচসা হয়। এরপর পড়ুয়াদের মারধরের অভিযোগ ওঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পাল্টা ক্ষুব্ধ পড়ুয়ারা তাঁকে ঘিরে ধরে মারধর করে বলে অভিযোগ। মাথায় আঘাত নিয়ে পরে তাঁকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় বলে জানা গেছে।
ঘটনার আসল কারণ, অভিযোগগুলির সত্যতা এবং কার কী ভূমিকা ছিল—এখন তদন্তে সেগুলিই খতিয়ে দেখা হচ্ছে।
Total Views:
0