আমুদরিয়া নিউজ: অ্যাপলের নতুন প্রধান নির্বাহী জন টার্নাস দায়িত্ব নেওয়ার দ্বিতীয় সপ্তাহেই এক চমকপ্রদ ঘোষণা দিলেন। প্রায় ২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বাজারে আসছে ভাঁজ করা বা ফোল্ডেবল আইফোন, যার নাম দেওয়া হয়েছে ‘আইফোন ডুও’ ।
বইয়ের মতো ভাঁজ করা এই ফোনটি আইফোনের ইতিহাসের সবচেয়ে বড় এবং দামি মডেল। এর প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৯৯৯ মার্কিন ডলার। টার্নাস জানান, আইপ্যাড থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই ফোনটি পুরোপুরি উন্মোচন করলে একটি ছোট আইপ্যাডের মতো দেখায় এবং ভাঁজ করলে কিছুটা চওড়া আইফোনের রূপ নেয়। দীর্ঘদিন ধরে অ্যাপল এই প্রযুক্তি নিয়ে কাজ করছিল, যা অবশেষে উন্মোচিত হলো।
Total Views:
0