আমুদরিয়া নিউজ: সোশ্যাল মিডিয়ার জোয়ারে কাঁটাতারের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে ঝড় তুলেছে কল্যাণীর এক অনন্য সুর। বিশেষ করে এই গানে মেলোডি কুইন শ্রেয়া ঘোষালের জাদুকরী কণ্ঠের ছোঁয়া ও অনন্য গায়াকী আন্তর্জাতিক স্তরে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছে। স্থানীয় সংস্কৃতির মেলোডি ও চটকদার বিটের মিশেলে তৈরি এই গানটি এখন নেটদুনিয়ার নতুন গ্লোবাল সেনসেশন।
ইনস্টাগ্রাম রিলস থেকে শুরু করে টিকটক—আমেরিকা, ইউরোপ ও কোরিয়ার প্রখ্যাত কন্টেন্ট ক্রিয়েটররা শ্রেয়ার কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে এই গানের তালে দেদারছে কোমর দোলাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, ভাষা না বুঝলেও এই গানের অদ্ভুত ছন্দ ও শ্রেয়া ঘোষালের নিখুঁত সুর বিদেশী শ্রোতাদের চুম্বকের মতো আকর্ষণ করছে। খাঁটি মাটির গান ও আধুনিক ফিউশনের এই মেলবন্ধন প্রমাণ করে দিল যে, মিষ্টি কণ্ঠের সুর নিমেষেই বিশ্বজয় করতে পারে।
Total Views:
0