গেরুয়া বিতর্কের অবসান, এশিয়ান গেমসে ফের নীল জার্সিতে ভারতীয় হকি দল

আমুদরিয়া নিউজ: ভারতীয় হকির ঐতিহ্যবাহী পরিচয়ে ফিরছে নীল রং। আসন্ন ২০২৬ এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ও মহিলা—দুই হকি দলই ফের নীল জার্সি পরে মাঠে নামবে। ৮ সেপ্টেম্বর হকি ইন্ডিয়ার পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সম্প্রতি পুরুষ ও মহিলা হকি বিশ্বকাপে ভারতীয় দল গেরুয়া ও সাদা রঙের জার্সি পরে খেলেছিল। তবে দীর্ঘদিনের নীল জার্সি বদল নিয়ে প্রাক্তন খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে বিতর্ক তৈরি হয়। এরপর এশিয়ান গেমসের জন্য ফের নীল জার্সিকেই প্রধান পছন্দ হিসেবে বেছে নেওয়া হয়েছে।

হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে জানিয়েছেন, বিভিন্ন রঙের বিকল্পের মধ্যে নীলকে প্রথম পছন্দ এবং কমলাকে বিকল্প হিসেবে রাখা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *