আমুদরিয়া নিউজ: দেশের বিভিন্ন প্রান্তে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। ৯ সেপ্টেম্বর ভারতের ২১টি রাজ্যে ভারী বৃষ্টি, বজ্রঝড় এবং দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির কারণে উত্তর ভারত থেকে শুরু করে পূর্ব, মধ্য এবং পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশে সতর্ক থাকতে বলা হয়েছে।
সতর্কতার আওতায় রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, ওড়িশা, অসম, মহারাষ্ট্র, গুজরাটসহ মোট ২১টি রাজ্য। কোথাও কোথাও বজ্রপাতের পাশাপাশি ঘণ্টায় প্রায় ৭০ থেকে ৭৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
Total Views:
0