বিমান নিয়ে মন্তব্য, নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মামলা

আমুদরিয়া নিউজ: একটি চার্টার্ড বিমানকে ‘টয়’ ও ‘লেগো এয়ারপ্লেন’ বলে মন্তব্য করায় আইনি জটিলতায় পড়লেন অভিনেত্রী নোরা ফাতেহি। ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে একটি বিমান সংস্থা গান্ধীনগর আদালতে তাঁর বিরুদ্ধে ৩ কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা করেছে।

সংস্থার দাবি, নোরার সামাজিক মাধ্যমের মন্তব্যে তাদের সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং বুকিং কমেছে। বিতর্কিত পোস্টগুলি সরিয়ে নেওয়ার নির্দেশও আদালতের কাছে চেয়েছে সংস্থাটি। তবে এ বিষয়ে এখনও নোরা ফাতেহির কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *