মহিলা কর্মীদের বাদ দেওয়ার অভিযোগ, বন্ধ আইফেল টাওয়ার

আমুদরিয়া নিউজ: এক ধর্মীয় প্রতিনিধি দলের সফরের সময় মহিলা কর্মীদের নির্দিষ্ট এলাকা থেকে দূরে রাখার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল প্যারিসের আইফেল টাওয়ার। অভিযোগ, তাঁদের জায়গায় পুরুষ কর্মীদের দায়িত্ব দেওয়া হয়। এর প্রতিবাদে কর্মীদের একাংশ ধর্মঘটে যাওয়ায় সোমবার বন্ধ থাকে আইফেল টাওয়ার।

পরিচালনকারী সংস্থা SETE ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে। বিষয়টিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন প্যারিসের মেয়রসহ একাধিক ফরাসি নেতা। অন্যদিকে, প্রতিনিধি দল পাঠানো BAPS ঘটনার জন্য কেউ অসুবিধায় পড়ে থাকলে দুঃখপ্রকাশ করেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *