আমুদরিয়া নিউজ: তুয়েন নদীর ওপর নির্মিত সীমান্ত শহর রাসোন ও খাসানকে যুক্তকারী প্রথম সড়ক সেতুটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেছে রাশিয়া ও উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, এই সেতুটি দুই দেশের মধ্যে পর্যটন, বাণিজ্য এবং দ্বিপাক্ষিক কর্মী বিনিময়ের গতি বাড়াবে।
তবে ইউক্রেনীয় তদন্তকারী সংস্থা ‘ট্রুথ হাউন্ডস’ এই প্রকল্পের পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছে। তাদের দাবি, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে গোপনে সামরিক সরঞ্জাম ও রসদ সরবরাহের একটি করিডোর হিসেবেই মূলত এই সেতুটি তৈরি করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনের পারস্পরিক সামরিক সহায়তার প্রতিশ্রুতির পর, এই নতুন সড়ক যোগাযোগ বিশ্ব রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।
Total Views:
0