আমুদরিয়া নিউজ: পর্যাপ্ত বাসের অভাবে এখনও কলকাতায় সরকারি নৈশ বাস পরিষেবা চালু করা যাচ্ছে না। পরিবহণ দফতর জানিয়েছে, পুজোর মধ্যেই আরও ৬০০টি বাস আনার চেষ্টা চলছে। সম্প্রতি পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, নতুন বাস হাতে এলেই কলকাতার বিভিন্ন রুটে রাতভর সরকারি বাস পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন তীর্থক্ষেত্রে সরকারি বাস পরিষেবা চালুর বিষয়টিও ভাবছে রাজ্য সরকার।
Total Views:
0