আমুদরিয়া নিউজ: কলকাতায় শুরু হয়েছে ষষ্ঠ RISE Conclave 2026। ৬ ও ৭ সেপ্টেম্বর সল্টলেকের CSIR-IICB-তে আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য গবেষণা, শিল্প, স্টার্টআপ ও সরকারের মধ্যে সমন্বয় বাড়ানো এবং দেশীয় প্রযুক্তিকে বাজারমুখী করা।
এবারের কনক্লেভে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ছোট শহরের স্টার্টআপ ও উদ্ভাবনকে। ‘Minerals, Medicine, Materials ও Machines’—এই চার ক্ষেত্রকে কেন্দ্র করে আলোচনা, প্রযুক্তি প্রদর্শনী ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ৮টি MoU ও ৪টি প্রযুক্তি হস্তান্তরের কথাও জানানো হয়েছে।
Total Views:
0