আমুদরিয়া নিউজ: রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে বিশ্ব মানচিত্রের সমতাভিত্তিক উপস্থাপনা সংক্রান্ত একটি প্রস্তাবে সমর্থন জানিয়েছে ভারত। ‘ইকুয়াল এরিয়া’ বা সমান ক্ষেত্রফলভিত্তিক মানচিত্রের মাধ্যমে বিশ্বের বিভিন্ন ভূখণ্ডকে তুলনামূলকভাবে সঠিক আকারে তুলে ধরাই এই মূল উদ্দেশ্য।
তবে প্রস্তাবকে সমর্থন করলেও জম্মু-কাশ্মীর ও লাদাখের মানচিত্র নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের সার্বভৌম ভূখণ্ড, জম্মু-কাশ্মীর ও লাদাখ-সহ, অবশ্যই ভারতের সরকারি মানচিত্র অনুযায়ী প্রদর্শন করতে হবে। ভারতের ভূখণ্ডের কোনো ভুল বা বিভ্রান্তিকর উপস্থাপনা গ্রহণযোগ্য নয় বলেও স্পষ্ট করা হয়েছে। বিদেশ মন্ত্রকের মতে, রাষ্ট্রপুঞ্জের এই প্রস্তাব কোনও নির্দিষ্ট রাজনৈতিক সীমানা বা বিশেষ মানচিত্রকে অনুমোদন করে না।
Total Views:
0