আমুদরিয়া নিউজ: যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ট্রান্সজেন্ডার নারীকে নৃশংসভাবে যৌন নিপীড়ন ও মারধরের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে ইয়রফ্রেড গুতিয়ারেজ (৩১) এবং আরতুরো সান্তোস আলবুজাস (২৭) নামের এই দুই যুবকের সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
আদালতের অভিযোগপত্র অনুযায়ী, গত ২৯ আগস্ট রাতে ওই নারীকে লেক মেন্ডোটার একটি জেটিতে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা ও বন্দি করে রাখা হয়। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকেই আসামিদের গ্রেফতার করে। বর্তমানে আহত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Total Views:
0