আমুদরিয়া নিউজ: তথাকথিত ‘কনভার্সন থেরাপি’ বা রূপান্তর থেরাপি দেশজুড়ে নিষিদ্ধ করার পক্ষে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে সুইজারল্যান্ড সরকার। চিকিৎসা ও মনোবিজ্ঞানীদের মতে অত্যন্ত ক্ষতিকর এবং অকার্যকর এই বিতর্কিত চর্চাকে স্থায়ীভাবে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করতেই এই জাতীয় আইনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে সুইজারল্যান্ডের নিউশাটেল, ভালিস এবং ভডের মতো কয়েকটি ক্যান্টন (রাজ্য) স্থানীয়ভাবে এই প্রথা নিষিদ্ধ করেছিল। তবে পুরো দেশে অভিন্ন সুরক্ষা নিশ্চিত করতে এখন জাতীয়ভাবে আইনটি পাস করার প্রক্রিয়া চলছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হলেও জার্মানি, ফ্রান্স ও স্পেনের মতো প্রতিবেশী দেশগুলোর পথ অনুসরণ করেই সুইজারল্যান্ড এই ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছে।
Total Views:
0