শিলিগুড়ি ২৬ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভাঙল পুরনিগম

আমুদরিয়া নিউজ: শনিবার শিলিগুড়িতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালাল শিলিগুড়ি পুরনিগম। শহরের ২৬ নম্বর ওয়ার্ডে বেআইনি ভাবে গড়ে ওঠা একটি নির্মাণ ভেঙে ফেলা হয় পুরনিগমের পক্ষ থেকে।

পুরনিগমের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রথমে নির্মাণকাজ খতিয়ে দেখেন। এরপর অনুমোদিত নকশা ও পুরনিগমের নিয়মের বাইরে থাকা অংশ চিহ্নিত করে তা ভেঙে ফেলার কাজ শুরু হয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

পুরনিগমের তরফ থেকে জানানো হয়েছে, শহরে অনুমোদন ছাড়া কিংবা নির্ধারিত নিয়ম না মেনে কোনও নির্মাণ করা হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ নির্মাণের বিরুদ্ধে আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুরনিগম সূত্রে খবর।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *