আমুদরিয়া নিউজ: সাঁতারের প্রশিক্ষণের সময় জলে ডুবে মৃত্যু হল ১৬ বছরের এক কিশোরের। শুক্রবার বিকেলে দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরের একটি সুইমিং ক্লাবে ঘটনাটি ঘটে। মৃত কিশোর একাদশ শ্রেণির পড়ুয়া।
জানা গিয়েছে, ‘আন্ডার ওয়াটার’ প্রশিক্ষণের সময় জলে তলিয়ে যায় সে। বেশ কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনায় ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। পুরো বিষয়টি খতিয়ে দেখছে লেক থানার পুলিশ।
Total Views:
0