‘স্কুল ঠিক করো’ -রাজপথে একাধিক রাজ্যের জেন আলফার বিক্ষোভ

আমুদরিয়া নিউজ: শিক্ষা ব্যবস্থার সংস্কার ও স্কুলের পরিকাঠামো উন্নয়নের দাবিতে এবার বিভিন্ন রাজ্যে বিক্ষোভে নামল স্কুল পড়ুয়ারা জেন আলফা। উত্তরপ্রদেশ-সহ অন্তত ১০টি রাজ্যের গ্রামীণ এলাকায় জরাজীর্ণ স্কুল ভবন, শিক্ষক সংকট, বিদ্যুৎ, পানীয় জল ও নিম্নমানের মিড-ডে মিলের প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা।

প্রশ্নপত্র ফাঁস ও বেকারত্বের মতো ইস্যুতে জেন জি-র আন্দোলনের পরই এই নতুন বিক্ষোভ শুরু হয়েছে বলে দাবি। ‘স্কুল ঠিক করো’ কর্মসূচির মাধ্যমে আন্দোলনকে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি।

শিক্ষাবিদদের মতে, বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার আইন থাকা সত্ত্বেও বহু সরকারি স্কুলে এখনও মৌলিক পরিকাঠামোর ঘাটতি রয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *