শীতে চা পাতা তোলা বন্ধ নয়, অনুমতি চেয়ে চা বোর্ডকে চিঠি জলপাইগুড়ির চাষিদের

আমুদরিয়া নিউজ: শীতকালে চা পাতা তোলা বন্ধ না করার দাবি জানিয়ে ভারতীয় চা বোর্ডকে চিঠি দিল জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতি। চাষিদের দাবি, ৩১ ডিসেম্বর পর্যন্ত পাতা তোলার অনুমতি দেওয়া হোক।

চাষিদের দাবি, আবহাওয়ার পরিবর্তনের কারণে এখন ডিসেম্বরেও ভালো মানের চা পাতা পাওয়া যাচ্ছে। তাই আগেভাগে পাতা তোলা বন্ধ হলে জেলার প্রায় ২৫ হাজার ক্ষুদ্র চা চাষি আর্থিক ক্ষতির মুখে পড়বেন। পাশাপাশি নিম্নমানের চা তৈরির অভিযোগ তুলে কয়েকটি প্রক্রিয়াকরণ ইউনিটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন চাষিরা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *