আমুদরিয়া নিউজ: এবার বদলে যাচ্ছে চিরাচরিত বিশ্বমানচিত্র। রাষ্ট্রপুঞ্জের (UN) সাধারণ সভায় ১৬৪টি দেশের ভোটে পাশ হল নতুন মানচিত্র ব্যবহারের প্রস্তাব। ১৬ শতক থেকে প্রচলিত ‘মার্কেটর প্রজেকশন’ মানচিত্রে আফ্রিকার আসল আকারকে ছোট করে দেখানো হতো—যেখানে আফ্রিকা ও গ্রিনল্যান্ডকে সমমাপের মনে হতো, অথচ বাস্তবে আফ্রিকা ১৪ গুণ বড়।
সমালোচকদের দাবি, ইউরোপীয় ঔপনিবেশিক মানসিকতার কারণে বিষুবরেখার দেশগুলির গুরুত্ব ছোট করতে এই বিকৃতি রাখা হয়েছিল। এবার বৈজ্ঞানিক ‘ইকুয়াল আর্থ প্রজেকশন’ পদ্ধতি মেনে তৈরি হবে নতুন নিখুঁত ম্যাপ। এই ম্যাপে আমেরিকা, চীন ও ভারত একসঙ্গে ঢুকে যাওয়ার পরও আফ্রিকার জমি ফাঁকা থাকবে! যদিও আমেরিকা এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে, তবুও বিশ্বজুড়ে স্কুল ও সরকারি দপ্তরে এবার প্রকৃত মানচিত্র ব্যবহারের প্রক্রিয়া শুরু হচ্ছে।
Total Views:
0