সিকিমে বিপদের ঘণ্টা, ঝুঁকিতে ৪০ হিমবাহ হ্রদ

আমুদরিয়া নিউজ: সিকিমে নতুন করে হিমবাহ হ্রদ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। স্যাটেলাইট পর্যবেক্ষণে রাজ্যের ৪০টি হিমবাহ হ্রদকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১৬টি হ্রদ বিপজ্জনক বলে জানা গেছে। হ্রদের প্রাকৃতিক বাঁধ ভেঙে গেলে আকস্মিক পাহাড়ি ঢল ও বন্যা নামতে পারে। ২০২৩ সালের হিমবাহ হ্রদ বিস্ফোরণের স্মৃতির মধ্যেই তাই সতর্ক প্রশাসন।

বিপজ্জনক ‘শাকো ছা’ হ্রদ থেকে অতিরিক্ত জল বের করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি লোনাক ও গুরুডংমার হ্রদে নজরদারি বাড়ানো হচ্ছে। বিপদের আগাম সতর্কতায় সেন্সর ও সাইরেন বসানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *