বাংলায় ক্রিকেট প্রতিভা খুঁজতে যুবরাজের নতুন অ্যাকাডেমি

আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গে দ্বিতীয় ক্রিকেট অ্যাকাডেমি চালু করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। মার্লিন গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে বাসন্তী রোডের বানতলায় ‘ওয়াইএসসিই ক্লাব এরিনা’-তে শুরু হলো এই নতুন ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র।

আন্তর্জাতিক মানের পরিকাঠামো, ইনডোর ও আউটডোর অনুশীলন মাঠ, আধুনিক জিম এবং বায়োমেকানিক্স সেন্টারের পাশাপাশি থাকছে ফিটনেস প্রশিক্ষণ, ফিজিও পরিষেবা ও আবাসনের সুবিধা।

অ্যাকাডেমির প্রথম ট্রায়ালে অংশ নেন ২০০-রও বেশি তরুণ ক্রিকেটার। তাঁদের মধ্যে ছয়জন প্রতিভাবান খেলোয়াড়কে স্কলারশিপের জন্য বেছে নেওয়া হয়েছে। আগামী দিনে আরও ট্রায়ালের আয়োজন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যুবরাজ সিং জানান, বাংলার তরুণ ক্রিকেটারদের প্রতিভা ও ক্রিকেটের প্রতি আগ্রহ তাঁকে দ্বিতীয় কেন্দ্র চালু করতে উৎসাহিত করেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *