মোদীর জন্য আনা চকোলেটের ইন্ডিয়া গেট গলল পথেই!

আমুদরিয়া নিউজ: ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে এক মজার ঘটনার কথা জানালেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার। ভারতকে উপহার দেওয়ার জন্য বেলজিয়ামের বিখ্যাত চকোলেট দিয়ে তৈরি ইন্ডিয়া গেটের একটি রেপ্লিকা সঙ্গে এনেছিলেন তিনি। কিন্তু ভারতে পৌঁছনোর আগেই সেটি গলে যায়।

তবে হাল ছাড়েননি ওয়েভার। তাঁর কাছে থাকা আরেকটি রেপ্লিকা প্রধানমন্ত্রী মোদীর হাতে তুলে দেওয়ার কথা জানান তিনি। মজার ছলে তিনি বলেন, চকোলেট কূটনীতির জন্য ভালো হলেও কূটনৈতিক সফরের জন্য খুব একটা উপযোগী নয়। তাঁর কথা শুনে হাসি চেপে রাখতে পারেননি প্রধানমন্ত্রী মোদী।

পাশাপাশি, ইউরোপের অতিরিক্ত বাণিজ্যিক নির্ভরতার ঝুঁকি নিয়েও সতর্ক করেন ওয়েভার। তিনি বলেন, নির্ভরশীলতাকে ভবিষ্যতে যেন কেউ অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *