আমুদরিয়া নিউজ: জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, ইসকন, রামকৃষ্ণ মিশন-সহ একাধিক সংগঠন কৃষ্ণপুজো, হরিনাম সংকীর্তন ও নামযজ্ঞের আয়োজন করেছে।
জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” ঢাকার পলাশী মোড় থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত জন্মাষ্টমী মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
Total Views:
0