আমুদরিয়া নিউজ: এবার অভিনয়ের জগতে পা রাখতে চলেছেন আরবাজ খান ও মালাইকা অরোরার ছেলে আরহান খান। জানা যাচ্ছে, একটি ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অ্যাকশন হিরো হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি।
ছবিটি পরিচালনা করবেন ‘অ্যান অ্যাকশন হিরো’-র পরিচালক অনিরুদ্ধ আইয়ার। বর্তমানে ছবির চিত্রনাট্য চূড়ান্ত করার কাজ চলছে। তবে ছবির নায়িকা বা অন্যান্য অভিনেতাদের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এর আগে ‘দম বিরিয়ানি’ নামে একটি পডকাস্টও শুরু করেছিলেন আরহান।
Total Views:
0