আমুদরিয়া নিউজ: মঙ্গল বা চাঁদের মতো গভীর মহাকাশ অভিযানে হঠাৎ সব ইলেকট্রনিক নেভিগেশন সিস্টেম বিকল হয়ে গেলে কীভাবে পথ চিনবেন মহাকাশচারীরা? নাসা জানিয়েছে, এর সমাধান লুকিয়ে রয়েছে প্রায় ৩০০ বছর পুরনো এক সামুদ্রিক যন্ত্র ‘সেক্সট্যান্ট’-এ।
অতীতে নাবিকরা সমুদ্রপথে তারা ও গ্রহের কোণ মেপে অবস্থান নির্ণয় করতে এটি ব্যবহার করতেন। নাসার ওরিয়ন মহাকাশযানের নেভিগেশন ম্যানেজার গ্রেগ হোল্ট জানান, পৃথিবী থেকে দূরে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হলে স্যাটেলাইট প্রযুক্তি কাজ করে না। এমন চরম জরুরি মুহূর্তে মহাকাশচারীরা এই প্রাচীন যন্ত্রের সাহায্যে নক্ষত্র দেখে নিরাপদে পৃথিবীতে ফেরার পথ খুঁজে পাবেন।
২০১৮ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেও এর সফল পরীক্ষা চালানো হয়েছে। গভীর মহাকাশ গবেষণায় এই প্রাচীন বিদ্যাই এখন বিজ্ঞানীদের ভরসা।
Total Views:
0