আমুদরিয়া নিউজ: বারুইপুরের সূর্যপুরে ১১ বছরের নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ৫৭ দিনের মাথায় প্রায় ৭০০ পাতার চার্জশিট জমা দিল পুলিশ। এনকাউন্টারে মৃত প্রভাষ মণ্ডল-সহ মোট চারজনকে অভিযুক্ত করা হয়েছে। তবে ফরেন্সিক, ব্যালিস্টিক ও ফিঙ্গারপ্রিন্টের মতো গুরুত্বপূর্ণ রিপোর্ট এখনও হাতে আসেনি। নতুন তথ্য সামনে এলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।
Total Views:
0