আমুদরিয়া নিউজ: বন্যা ও ভূমিধসের মাঝেই নেপালের রাশুয়া জেলা থেকে জীবিত উদ্ধার হল মাত্র ৪৫ দিনের এক শিশু। ১ সেপ্টেম্বর তাকে উদ্ধার করে রাশুয়া ধাঙ্গে ত্রাণশিবিরে নিয়ে যাওয়া হয়। শিশুটিকে কোলে করে নিরাপদে সরিয়ে নেওয়ার ছবি-ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।
অন্যদিকে, এদিকে ভয়াবহ দুর্যোগে নেপালে ১,২০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। এখনও প্রায় ৪,৭৫৭ জন নিখোঁজ। দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধারকাজ চালাতে হিমশিম খাচ্ছে প্রশাসন।
Total Views:
0