আমুদরিয়া নিউজ: টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরাখণ্ড ও অসম। উত্তরাখণ্ডে হড়পা বান ও ধসে নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে। বন্ধ রয়েছে ১৭২টি গুরুত্বপূর্ণ রাস্তা। পাশাপাশি একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় নতুন করে ধস ও হড়পা বানের আশঙ্কা তৈরি হয়েছে।
অন্যদিকে, অসমের গুয়াহাটিতে ভূমিধসে ৪ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিতে শহরের একাধিক এলাকা জলমগ্ন। পাশাপাশি বিহার, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে। আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
Total Views:
0